ভারতী দেবী দামী গরদের শাড়ি পড়ে বড় রূপোর থালায় নানারকম দামী ফল ও মিষ্টান্ন সাজিয়ে মন্দিরের পুজো দিয়ে পাথরের সিঁড়ি দিয়ে নেমে আসছিলেন, এমনসময় একটি বুড়ি ভিখারি এসে বলল মা একটু প্রসাদ দাওনা বড্ড খিদে পেয়েছে, ভারতীদেবী ছোঁয়া বাঁচিয়ে বললেন সর্ সর্ এখনি,ছুঁয়ে একসার করবি পুজো দেওয়াটাই মাটি হয়ে যাবে, বুড়িটা কাচুমাচু হয়ে একধারে সরে দাঁড়াল এমন সময় কোথা থেকে এক সন্নাসীর আবির্ভাব হল তিনি বললেন আপনারা দামী শাড়ি পড়ে রূপোর থালায় দামা ফল মিষ্টি সাজিয়ে পুজো দিতে এসেছেন আপনারা গরীবের খিদে কিকরে বুঝবেন? এই কথা বলে বুড়িকে ডেকে বললেন, এস মা তুমি আমার কাছে এস যা আছে আমরা মা ছেলে ভাগ করে খাব।
সবাই কি বিদ্যাসাগর সাঁওতালদের মাথায় নিজে হাতে তেল মাখিয়ে তাদের ভুট্টার ক্ষেত করে দিয়েছিলেন। রাস্তা থেকে কলেরা রুপি বুকে করে তুলে নিয়ে গিয়ে সেবা করে বাঁচিয়েছিলেন, আজ যে মেয়েরা বাইরে বেড়িয়ে পড়াশোনা করছে সে তো সেই মনিষ্যির জন্য। এরা জানেনা মন্দিরে দেবতা আবদ্ধ থাকেন না দেবতা থাকেন বিদ্যাসাগরের মতন মনিষ্যির মধ্যে যারা,মানুষ রূপে ভগবান চিরকাল মানুষের উপকার করে যান।
কার বাড়িতে হাঁড়ি চড়ে নি তিনি চাল নিয়ে উপস্থিত, কার ছেলে লেখাপড়া পয়সার অভাবে লেখাপড়া করতে পারছেনা বিদ্যাসাগর বইপত্তর নিয়ে উপস্থিত, কার মেয়ের বিয়ে হচ্ছেনা সমাজ একঘরে করবে বিদ্যাসাগর উদ্ধার করলেন তাদের।
তারপর তো কত নিন্দা মন্দ শুনে সমস্ত সমাজের বিরুদ্ধে গিয়ে ছোট ছোট মেয়েদের বিয়ে দেওয়া বন্ধ করলেন, ওই ছোট মেয়েগুলো বিয়ে কি বোঝার আগে বিধবা হয়ে যেত, আহাহা ওই ছোট্ট মেয়েগুলোর কি কষ্ট, বৈশাখ জৈষ্ঠ্যমাসের গরমে একদশীর দিন তাদের একফোঁটা জলও দেওয়া হত না, কত মেয়ে যে এইভাবে মারা গেছে তার ঠিক নেই। কিন্তু ওই যে বাইরে কঠিন অন্তরে জননীর হৃদয় নিয়ে বিদ্যাসাগর সমস্ত সমাজের বিরুদ্ধে গিয়ে আইন করে বিধবাবিবাহ প্রচলন করেন তারপর কত মানুষ এগিয়ে এসে তাঁর হাত ধরে মেয়েদের হাতে বইখাতা ধরিয়ে দিয়ে তাদের শিক্ষার আলোয় আলোকিত করেন। তিনিই যে আসল ঈশ্বর। হুম্ পুজো করতে এসেছে না বড়লোকি দেখাতে এসেছে কে জানে! এই পুজো কি ঈশ্বর নিয়েছেন? ঈশ্বর ঈশ্বরের পুজোই নেন, যিনি ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর।
ভারতী দেবী সব শুনলেন দাঁড়িয়ে তারপর ছুটে এসে সন্নাসীর পায়ে পড়ে বললেন ক্ষমা কর বাবা এই অধম কে বলে থালা সুদ্ধ ফল মিষ্টি সব দিয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন যাওয়ার আগে বলে গেলেন যে দেশে বিদ্যাসাগরের মতন মানুষ জন্মেছে সে দেশে আমার মতন অধমেরও জন্ম হয়।