দু’দিন চলার পর চাঁপাইনবাবগঞ্জ,রাজশাহী ও নাটোর থেকে ঢাকাসহ দুরপাল্লার বাস চলাচল ফের বন্ধ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৯-২৬ ২১:১৮:১১
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
শ্রমিকদের বেতন,ভাতা বৃদ্ধির দাবিতে  গত ২২ ও ২৩ সেপ্টেম্বর বিকাল পর্যন্ত টানা দু’দিন  বন্ধের পর ঢাকায় মলিক ও শ্রমিকদের সমঝোতায় গত মঙ্গলবার(২৩সেপ্টেম্বর) বিকাল থেকে রাজশাহী অঞ্চলের তিন জেলা অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জ,রাজশাহী ও নাটোর থেকে ঢাকাসহ দুরপাল্লার বিভিন্ন রুটে  বাস চলাচল পূণরায় শুরু হয়। তবে মাত্র দু’দিন চলার পর গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর)  রাত সাড়ে ৯টা থেকে  চাঁপাইনবাবগঞ্জ,রাজশাহী ও নাটোর  থেকে ঢাকাসহ দুরপাল্লার রুটে ২/১টি কোম্পানী ব্যাতীত একযোগে দুরপাল্লার বাস চলাচল পূণরায় বন্ধ হয়ে গেছে।
শ্রমিক সূত্রগুলো জানিয়েছে, এবার মালিকপক্ষ বাস চলাচল বন্ধ করে দিয়েছে। এ অবস্থায়  আবারও দূর্ভোগে পড়েছেন যাত্রীরা।  আচমকা এমন বন্ধে  পূর্বে থেকে টিকেট কেটে অনেকেই বাসষ্ট্যান্ডে এসে ফিরে যাচ্ছেন  বা বিকল্প উপায়ে গন্তব্যে যাচ্ছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় চাঁপাইনবাবগঞ্জের ঢাকা বাসস্ট্যান্ডে দেশ ট্রাভেলস কাউন্টার ম্যানেজার শরিফুল ইসলাম ও গ্রামীন ট্রাভেলস এর কাউন্টার ম্যানেজার স্বপন হোসেন বলেন, যাত্রীদেও টিকেটের টাকা ফেরৎ দেয়া হচ্ছে। কখন বাস চালু হতে পারে এ ব্যাপারের কিছু জানাতে পারেননি তাঁরা।
বাস বন্ধের ব্যাপারে গ্রামীন ট্রাভেলস এর এমডি আব্দুর রাকিব বলেন, মঙ্গলবার সমঝোতা হবার পর আবার শ্রমিকরা অতিরিক্ত কিছু দাবি তুললে এবং চাহিদার কথা জানালে বাস মালিকদের জন্য তা মেনে নেয়া প্রায় অসম্ভব ও অলাভজনক হয়ে পড়ে। ফলে বাধ্য হয়ে  আপাতত: বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। মালিকরা নিজেদের মধ্যে আলোচনা করছেন এই সমস্যার সমাধান নিয়ে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও  কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন সভাপতি সাইদুর রহমান বলেন, গত মঙ্গলবার বিকালে সমস্যা সমাধানে ঢাকায় মালিক ও শ্রমিকদের সভা অনুষ্ঠিত হয়। সভায়  শ্রমিকপক্ষের দাবি-দাওয়া মেনে নেওয়ায় দু’দিন যাবৎ তিনজেলা থেকে একযোগে বন্ধ হওয়া বাস চলাচল তাৎক্ষনিক শুরু করা হয়।  সিদ্ধান্ত হয় গত বৃহস্পতিবার(২৫ সেপ্টেম্বর) থেকে দীর্ঘদিন পর বর্ধিতহারে বেতন,ভাতা চালু হবে। কিন্তু তা চালু হবার আগেই বৃহস্পতিবার রাত থেকে মালিকরা বাস চলাচল বন্ধ করে দেয়। দীর্ঘদিনের দাবি আদায়ে গত ৮ ও ৯ সেপ্টেম্বও মূলত রাজশহাী থেকে প্রথম দফা বাস বন্ধের পর মালিকদেও আশ^াসে বাস চালু রাখা হয়। কিন্তু বারবার কথা না লাখায় গত ২১ সেপ্টেম্বর অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করা হয়।
রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, সমাধান বৈঠকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি,বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ বাস ও ট্রাক ওনার্স এসোসিয়েশন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কিন্তু মালিকরা কথা রাখেন নি। এবার তাঁরা তিন জেলা থেকে একযোগে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। তাঁরা শুক্রবার সন্ধ্যা পর্যন্ত নতুন কওে কোন আলোচনাও ডাকেন নি।  
নাটোর মোটর শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বলেন,  এখন আবার পূর্বেও ন্যয় আবারও তিন জেলা থেকে বড় কোম্পানীর কোন বাস চলছে না।