অদ্য ২৬ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. শুক্রবার এক শুভেচ্ছাবার্তায় বাংলাদেশ গণমুক্তি পার্টির সভাপতি এম এ আলীম সরকার বলেন, আমরা শারদীয় দুর্গা পূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী সকল নাগরিকসহ জাতি ধর্ম নির্বিশেষে বাংলাদেশসহ বিশ্বের সকল মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
দুর্গা পূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়—এটি মানবতা, শান্তি, সহাবস্থান ও সাম্যের এক গৌরবময় ঐতিহ্য।
বাংলাদেশ বহু ধর্ম ও সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন। জাতি হিসেবে আমাদের শক্তি নিহিত রয়েছে এই সম্প্রীতি ও সহনশীলতায়। আমরা বিশ্বাস করি, সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালন করতে পারলেই সমাজে প্রকৃত অর্থে সম্প্রীতি ও মানবিকতা গড়ে উঠবে।
বাংলাদেশ গণমুক্তি পার্টি সব সময়ই সাম্প্রদায়িক সম্প্রীতি, সকল ধর্মের স্বাধীনতা , সাংস্কৃতি অধিকার ও আইনের শাসনের পক্ষে সোচ্চার। আমরা, শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের নিকট আহবান করছি। আমরা আশা করি, শারদীয় দুর্গা পূজার এ আনন্দঘন সময়ে জাতি হোক আরও ঐক্যবদ্ধ, বৈষম্যহীন, শোষণমুক্ত ও ন্যায্য সমাজ প্রতিষ্ঠার সংকল্পে দৃঢ়।