জুলাই সনদের আইনি ভিত্তি, আগামী জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি নিশ্চিতসহ পাঁচ দফা দাবিতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে জামায়াতে ইসলামী।
শুক্রবার বিকেলের বসুরহাট উপজেলা পরিষদ জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বসুরহাট রুপালী চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন, সেক্রেটারী মাওলানা মিজানুর রহমান, বসুরহাট পৌরসভার জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোশাররফ হোসাইন প্রমূখ।
তারা দাবি করেন, ফ্যাসিবাদী নির্বাচনী ব্যবস্থা বিলুপ্তি করতে পিআর পদ্ধতিতে নির্বাচন এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার বিকল্প নেই।