সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের শান্তিগঞ্জ উপজেলার পাগলাবাজারের বাঘেরকোনা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ তিনজন প্রাণ হারিয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়ার আবাদিত কেশবা প্রিয়া (৪০), তার মেয়ে প্রথমা চৌধুরী এবং অটোরিকশা চালক নবীনগরের সজল ঘোষ (৫০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশাটি সুনামগঞ্জ থেকে সিলেটের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক ও এক নারী যাত্রী নিহত হন। গুরুতর আহত অবস্থায় প্রথমা চৌধুরীকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
কীওয়ার্ডসঃ
সুনামগঞ্জ সড়ক দুর্ঘটনা,অটোরিকশা-পিকআপ সংঘর্ষ,মা-মেয়েসহ নিহত,শান্তিগঞ্জ দুর্ঘটনা,সিলেট মহাসড়ক