চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র্যাবের অভিযানে এক কেজি গাঁজাসহ দু’জন গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তাররা হলেন, শিবগঞ্জের সাবেক লাভাঙ্গা গ্রামের গোলাম মোস্তাফার ছেলে মো. শওকত(৩৫) ও চন্ডিপুর সোনারপাড়া গ্রামের জবু মন্ডলের ছেলে সবির আলী (৪০)।
র্যাব জানায়, গত বুধবার (২৪সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে নয়ালাভাঙ্গা ইউনিয়নের কমলাকান্তপুর গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে গাঁজাসহ ওই দু’জনকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার(২৫ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৪টায় র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।