অদ্ভুত এক অন্ধকারে ডুবে মজা নিচ্ছে অন্ধকার দূর করবার কারিগর।
কারিশমায় বেটনের বোতামগুলোর সুতো থ্রি ফিফটি এ্যাঙ্গেলে
লাইফটাইম ঘোরার সুযোগ নিয়েছে।
চারপাশ মুখরিত ঝাল মুড়ির আড্ডায় টাকেরা ঘুরছে যেমন করে পৃথিবী ঘোরে।
অবাক-খুশি হয়ে ওঠে গলির বর্তমান মোড়,
মোড়ের মাতুব্বর টাকার চরকায় তেল দিলে
তেলেপোকারা সুড়ুৎ করে ইঁদুরের গর্তে ঢুকে পড়ে,
আর গর্ত ভরাটের অপেক্ষায় দামী বালিশের দল আলগোছে গর্ত ভরে,
আরো নতুন নতুন গর্ত খাড়া করে।
সাম্প্রতিক ওষুধে ইঁদুরের দৌড় ঝাপ সাময়িক কমে গেলেও
শরতকাল চলে গেলে শীতে আবারো পুরনো খতিয়ানের জাজিম
ক্যাসিনোয় কিম্বা ক্লাবে শুয়ে পড়বে,
কারণ শীতকালটা এবার কাঁপিয়ে দেবে বোধ হয়!