প ম্পা ঘো ষ

  • "মানুষরূপী ঈশ্বরের গল্প"
  • ২০২৫-০৯-২৪ ২১:৩২:৩২
image

আজও তিনি আছেন, নিরব এক কোণে,
বঞ্চিত শিশুর পাশে, মায়ার আঁচলে।
কাঁদেন না, শুধু বুঝতে চান তার ব্যথা,
চোখের জলে স্নেহের অমৃত ঝরে।

নিঃস্ব অর্থের বাঁধনে বাঁধা জীবন,
তবু দিয়ে নিজের ভাতের অল্প ভাগ, বিনম্র অভিমান।
শহরের রূঢ়তায় হারানো মানুষ,
তার মমতায় পায় আলোর পথের ছোঁয়া।

রাতে ঘুম আসে না, শিশুর কষ্টে ভরা,
কোনো শিশুর হাসি যেনো ম্লান না হয় ধরা।
বই আর খাতার অভাব দেখে হোননা  আনমনা,
তার হৃদয় জুড়ে আশার বীজ বোনা 

অজস্র যন্ত্রণায় ঠেকে যারা পাথরে,
তাদের জন্যই বাঁধে সে নতুন স্বপ্নের মঞ্চ।
নিজের জীবনের গ্লানি ভুলে দিয়ে,
অন্যের হাসি পেতে চায় নিঃস্বার্থে।

শ্রদ্ধা জানাই সেই মানুষরূপী ঈশ্বরকে,
যিনি হাতে তুলে দেন আশা ও শক্তি।
যে ভালোবাসা দিয়ে পৃথিবীকে গড়ে,
তার করুণা ছড়িয়ে যায় সীমাহীন দিগন্তে।

পূজিত হোক সে, পুণ্যের প্রতীক সত্যিকারের,
যে বঞ্চিতের পাশে দাঁড়িয়ে জীবনের গান গায়।
মানুষরূপী ঈশ্বর, চিরন্তন অনুপ্রেরণা,
তার করুণার দীপ জ্বলে অন্ধকারে নতুন সূর্যোদয়।