জাতিসংঘে ট্রাম্পের তীব্র ভাষণ,ইউরোপ-জাতিসংঘসহ অভিবাসন নীতিতে কঠোর সমালোচনা

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৯-২৪ ১৫:২৯:২৭
image

জাতিসংঘ সাধারণ পরিষদের মঞ্চে আবারও বিশ্বনেতাদের সামনে হাজির হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছয় বছর আগে তার বক্তব্যে যেখানে সভাকক্ষে হাসাহাসি হয়েছিল, এবার সেখানে নেমে এসেছে গম্ভীরতা ও নীরবতা।
প্রায় এক ঘণ্টাব্যাপী ভাষণে ট্রাম্প একের পর এক সমালোচনা ছুড়ে দেন। জাতিসংঘের শান্তি প্রচেষ্টার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, সংস্থাটির বিশাল সম্ভাবনা থাকলেও তা কাজে লাগানো হচ্ছে না। বিশ্বনেতাদের উদ্দেশে সরাসরি বলেন, *“তোমাদের দেশ ধ্বংসের পথে যাচ্ছে।”*
নিজেকে প্রশংসা করে ট্রাম্প দাবি করেন, তিনি সাতটি যুদ্ধের অবসান ঘটিয়েছেন এবং এজন্য তিনি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য। যুক্তরাষ্ট্রকে বর্তমানে তিনি “স্বর্ণযুগে” অবস্থান করছে বলে উল্লেখ করেন।
অভিবাসন ইস্যুতে তিনি আরও কঠোর অবস্থান জানান। ইউরোপের কয়েকটি দেশকে একহাত নিয়ে বলেন, অবৈধ অভিবাসনের কারণে পশ্চিম ইউরোপ ধ্বংসের পথে। জার্মানি, গ্রিস ও সুইজারল্যান্ডকে উদাহরণ হিসেবে তুলে ধরে তিনি তাদের নীতিকে অকার্যকর বলে আখ্যা দেন।
ট্রাম্প বলেন, “আমরা সীমান্ত অতিক্রমকারীদের আটক ও নির্বাসন শুরু করেছি। ইউরোপ যদি এখনই পদক্ষেপ না নেয়, তবে পশ্চিমা সভ্যতার মৃত্যু অনিবার্য।


কীওয়ার্ডস::ট্রাম্প জাতিসংঘ ভাষণ,ট্রাম্প ইউরোপ সমালোচনা,অভিবাসন সংকট,জাতিসংঘ সমালোচনা