নিউইয়র্কে ট্রাম্পের গাড়িবহরের কারণে রাস্তায় আটকা পড়ে ম্যাক্রোঁর ফোনকল

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৯-২৪ ১১:০০:০৬
image

নিউইয়র্কের ব্যস্ত রাস্তায় অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাড়িবহরের কারণে তার গাড়ি আটকে দেওয়া হলে তিনি সরাসরি ট্রাম্পকে ফোন করেন। ঘটনাটি ঘটে সোমবার (২২ সেপ্টেম্বর), জাতিসংঘে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণার পর।
ব্রিটিশ দৈনিক *দ্য গার্ডিয়ান* জানিয়েছে, পুলিশের বাধার কারণে দীর্ঘ সময় গাড়িতে অপেক্ষা করার পর ম্যাক্রোঁ নামতে বাধ্য হন। তিনি পুলিশ কর্মকর্তাদের অনুরোধ করলেও ট্রাম্পের গাড়িবহর আসবে বলে জানিয়ে তাকে আটকে রাখা হয়। শেষ পর্যন্ত ফোনে ট্রাম্পকে নিজের পরিস্থিতির কথা জানিয়ে হাস্যরসের সুরে বলেন, *“সব কিছু থেমে আছে শুধু আপনার জন্য।”*
পরে নিরাপত্তা দলকে সঙ্গে নিয়ে ম্যাক্রোঁ প্রায় আধা ঘণ্টা হেঁটে গন্তব্যের দিকে যান। এ সময় পথচারীদের সঙ্গে ছবি তোলেন, কারও সঙ্গে হাত মেলান, এমনকি এক পথচারী তাকে কপালে চুমুও দেন। ঘটনাটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

কীওয়ার্ডস:ম্যাক্রোঁ ট্রাম্প ফোন,নিউইয়র্ক রাস্তায় ঘটনা,জাতিসংঘ অধিবেশন