দেশে ভোজ্যতেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত, ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৯-২২ ২২:১৮:৩৩
image

আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির অজুহাতে দেশে ভোজ্যতেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গে ভোজ্যতেল আমদানিকারক ও বিপণনকারী ব্যবসায়ীদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, খোলা ও বোতলজাত সয়াবিন এবং পাম তেলের দাম বাড়ানো হয়েছে। তবে চূড়ান্ত দাম ব্যবসায়ীরা ঘোষণা করবেন। কয়েকদিন আগে ব্যবসায়ীরা লিটারপ্রতি সয়াবিন ও পাম তেলের দাম ১০ টাকা বাড়ানোর প্রস্তাব দিলেও বাণিজ্য মন্ত্রণালয় এতটা বাড়াতে আপত্তি জানিয়েছিল।
গত এপ্রিল মাসে সর্বশেষ ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়। তখন বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৮৯ টাকা এবং পাম তেলের দাম ১৬৯ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছিল।
অর্থনীতিবিদরা বলছেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম ওঠানামা করলেও বাংলাদেশের বাজারে সবসময় উল্টো প্রভাব পড়ে। এতে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের দাম বৃদ্ধির বোঝা সরাসরি সাধারণ মানুষের কাঁধেই গিয়ে পড়ে।

 কীওয়ার্ডস: ভোজ্যতেলের দাম, সয়াবিন তেল, পাম তেল, নিত্যপ্রয়োজনীয় পণ্য, বাণিজ্য মন্ত্রণালয়