কুয়েট বিএমই বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৯-২২ ২০:৩৫:৪১
image

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) বায়োমেডিকেল
ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগের ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
এবং ২০২৩ ও ২০২৪ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বিএমই
এসোসিয়েশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানটি ২২ সেপ্টেম্বর সোমবার বিকালে
বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয়
ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। অনুষ্ঠানে বিএমই
এসোসিয়েশনের সভাপতি কাজী জান্নাতুল ফেরদৌসী এর সভাপতিত্বে বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং
অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং
(বিএমই) বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ বশির উদ্দিন, পরিচালক
(ছাত্র কল্যাণ) প্রফেসর ড. বি. এম ইকরামুল হক। এসময় অতিথিবৃন্দ নবীন
শিক্ষার্থীদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নেন এবং বিদায়ী প্রকৌশলীদের
সম্মাননা স্মারক প্রদান করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিএমই বিভাগের
শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।