শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন এনসিপি নেতা শিশির আসাদ

  • বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
  • ২০২৫-০৯-২২ ২০:১২:২৯
image

পঞ্চগড়ের বোদা উপজেলার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা ও পঞ্চগড়-০২ (বোদা–দেবীগঞ্জ) আসনের সম্ভাব্য প্রার্থী শিশির আসাদ সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি বলেন, সমাজের অন্যায়, অবিচার, অশুভ ও অসুরশক্তির দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার বার্তা নিয়েই দুর্গাপূজা হয়ে থাকে। আবহমানকাল ধরে হিন্দু সম্প্রদায় উৎসবমুখর পরিবেশে নানা ধর্মীয় মাঙ্গলিক আচার অনুষ্ঠান পালনের মাধ্যমে দুর্গাপূজা উদযাপন করে আসছে।
এক শুভেচ্ছা বার্তায় শিশির আসাদ বলেন, “দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। ধনী-গরীব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমানভাগে ভাগাভাগি করে – এই প্রত্যাশা করি। সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস দেবী দুর্গার আগমনে পৃথিবী থেকে রোগ–শোক, জরা–ব্যাধি ও মহামারী দূর হয় এবং জগতে সুখ, শান্তি ও সমৃদ্ধি ফিরে আসে। পৃথিবী হবে দুর্গতিমুক্ত।”
তিনি আরো বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে। সেই ঐতিহ্য আমাদের ধরে রাখতে হবে।”
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহল শিশির আসাদের এই শুভেচ্ছা বার্তাকে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্যের উদাহরণ হিসেবে দেখছেন।