মহেশখালীতে মুজিব কিল্লায় দোয়েল নামের এক জনকে গুলি করে হ’ত্যা

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৫-০৯-২১ ২৩:১৮:১৮
image

মহেশখালী কক্সবাজার ২২ সেপ্টেম্বর

ক্রাইমজোন হিসেবে পরিচিত মহেশখালী উপজেলার কালারমারছড়া  ইউনিয়নে  শাহাদাত হোসেন প্রকাশ দোয়েল  (৫০)  নামের  একজনকে  গুলি  করে  হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। 
২১ সেপ্টেম্বর (রবিবার) রাত সাড়ে ৯ টায় মহেশখালী  উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহ ঘোনার মুজিব কিল্লা নামক এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা আহত অবস্থায়  শাহাদাত হোসেন দোয়েল'কে উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
স্থানীয় সূত্র জানা যায় - নিহত  দোয়েলের  সাথে  তারই নিকট আত্মীয় একই এলাকার সাদ্দামের সাথে বিরোধ চলে আসছিল। 
সাদ্দামের গুলিতে দোয়েল নিহত হয়েছে বলে জানায় নিহতের পরিবার।
নিহত শাহাদাত হোসেন দোয়েল (৫০) কালারমারছড়ার খসরু  গোষ্ঠীর  মৃত  ফজল হকের পুত্র, আর এ ঘটনায় অভিযুক্ত সাদ্দাম একই বংশের মৃত ছিদ্দিক মাতব্বরের পুত্র বলে জানা যায়। 
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)  মঞ্জুরুল হক,তিনি বলেন-
ঘটনার খবর শুনে দ্রুত সময়ে মধ্যে  মহেশখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।দোয়েল নামের একজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়েছে।  এই  খুনের  সাথে  কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।