চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিদ্যূৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৯-২১ ২০:১৩:৪১
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বিদ্যূৎস্পৃষ্টে তৈজুল ইসলাম(৫৫) নামে এক কৃষক মৃত্যুবরণ করেছেন। তিনি পার্বতীপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের রাইহোগ্রাম এলাকার মৃত রইস উদ্দিনের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার(২১সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে বাড়ির  অদূরে হরিপুর মাঠে  গরু আনতে যান তৈজুল। গরুর দড়িটি একটি গভীর নলকুপের লুজ তারের সাথে বাঁধা ছিল। ওই তার থেকে দড়ি খুলতে গিয়ে অসাবধানতাবশত: বিদ্যূৎস্পৃষ্টে ঘটনাস্থলে আহত হন তৈজুল। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ওয়াদুদ আলম বলেন,পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনী ব্যবস্থাগ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।