টু ম্পা পা ল

  • অভিসপ্ত রাত
  • ২০২৫-০৯-২০ ১৬:৫১:১৪
image

সেই রাতগুলি ভীষণ অভিসপ্ত লাগতো
চাঁদ, তাঁরা এমনকি ঝাঁক বাঁধা জোনাকির আলোও উপহাসের হাসি হাসতো।
এই পৃথিবীতে কেমন যেন বেমানান লাগলো। 
রাত জাগা চোখ দুটি 
ফেসবুক থেকে হোয়াটস্যাপ, 
হোয়াটস্যাপ থেকে ইনস্ট্যাগাম ছুটে বেড়াতো। 
তার উপস্থিতি অনুভব করতো।
আর সে অন্য কারো সাথে ব্যস্ত থাকতে 
হৃদয় আদান প্রদানের নতুন খেলায়।
চাইতাম দূরে থাকতে, ভুলে থাকত।
হায় পোড়া মন! কালো  বা সাদা বোঝে কোথায়? 
যত দূরে ঠেলতাম ততই কাছে চলে আসতো
যতই ভুলতে চাইতাম ততই জেদি দাগ হয়ে যেতো।
আজও সেইসব স্মৃতিগুলো উপহাসের উপহার হাতে দাঁড়ায়।