অভিনেত্রী শবনম ফারিয়ার আকস্মিক বিয়ে, বর ব্যাংকার তানজিম তৈয়ব

  • বিনোদন ডেক্স
  • ২০২৫-০৯-২০ ১০:৪৪:০৭
image

জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া নতুন জীবনের পথে পা রাখলেন। হঠাৎই বিয়ের খবর প্রকাশ্যে এনে আবারও আলোচনায় এলেন তিনি। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বাদ আসর ঢাকার মাদানী অ্যাভিনিউয়ের মসজিদ আল মুস্তাফায় দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
ফারিয়ার জীবনসঙ্গী তানজিম তৈয়ব রাজশাহীর ছেলে এবং বর্তমানে একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত। তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।
সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ার পর ভক্তদের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। শবনম ফারিয়ার বিয়ের ছবিও ইতোমধ্যেই ভাইরাল হয়েছে। বিয়েতে তিনি সিলভার-গোল্ডেন এম্ব্রডারির লেহেঙ্গা ও মানানসই গহনায় ছিলেন রাজকীয় সাজে।
বিয়ের পর গণমাধ্যমকে ফারিয়া বলেন, ব্যক্তিগত নানা অভিজ্ঞতার কারণে বিয়ে নিয়ে তাঁর ভীতি ছিল। তবে পরিবারের সিদ্ধান্তে এবার নতুনভাবে যাত্রা শুরু করেছেন তিনি এবং সবার দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, এর আগে ২০১৮ সালে হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন শবনম ফারিয়া। সেই সংসার ভেঙে যায় ২০১৯ সালে। এবার নতুন অধ্যায়ে পা রাখলেন অভিনেত্রী।

কীওয়ার্ডস:শবনম ফারিয়া বিয়ে,তানজিম তৈয়ব,অভিনেত্রী ফারিয়ার নতুন জীবন,শবনম ফারিয়া স্বামী,বাংলাদেশি অভিনেত্রী বিয়ে