কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন আল-আনফাল ফাউন্ডেশন তাদের সমাজকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করেছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার চরহাজারী ১নং ওয়ার্ডস্থ আল-আনফাল ফাউন্ডেশনের কার্যালয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ শহীদ উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বসুরহাট ইসলামিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ফয়েজ উল্ল্যাহ।
বিশেষ অতিথি ছিলেন চরহাজারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আনোয়ার হোসেন, বিশিষ্ট সমাজসেবক মাওলানা আবদুস সাত্তার, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সেলিম, বাটইয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা নূর হোসাইন।
আরো বক্তব্য রাখেন দিকনির্দেশনামূলক ফাউন্ডেশনের সভাপতি আবদুল্লাহ আল মামুন, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক আল আমিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সেলিম, চরহাজারী ১ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি কামরুজ্জামান,অফুরন্ত ব্লাড ব্যাংকের চরহাজারী ইউনিয়ন শাখার সভাপতি শাহাদাত হোসেন।
সভায় বক্তারা সমাজসেবা এবং সমাজের উন্নয়নে যুবকদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোকপাত করেন। এবং সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণে স্থানীয় জনগণ এবং বিশেষ করে যুব সমাজের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই ধরনের আলোচনা সভা আল-আনফাল ফাউন্ডেশনের সমাজকল্যাণমূলক কার্যক্রমকে আরও শক্তিশালী এবং কার্যকর করতে সহায়তা করবে।