এশিয়া কাপের গ্রুপ পর্ব শেষ হতে বাকি থাকলেও আগেই ঠিক হয়ে গেছে সুপার ফোরের চার দল—ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে সুপার ফোর লড়াই, যেখানে প্রতিটি দল খেলবে তিনটি করে ম্যাচ। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল মুখোমুখি হবে ২৮ সেপ্টেম্বরের ফাইনালে।
তবে সূচি বিশ্লেষণে স্পষ্ট, ভারত পাচ্ছে বাড়তি সুবিধা। তাদের প্রতিটি ম্যাচের মাঝেই থাকছে বিশ্রামের বিরতি এবং সব ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। এতে ভ্রমণের ঝক্কি এড়ানোর পাশাপাশি একই ভেন্যুর উইকেট সম্পর্কে বাড়তি ধারণা থাকবে রোহিত শর্মাদের।
অন্যদিকে, শ্রীলঙ্কাকে আবুধাবিতে গিয়ে পাকিস্তানের মতো কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে। বাংলাদেশকে পড়তে হচ্ছে টানা ম্যাচ খেলার চাপে—২৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে মাঠে নামার পরদিনই খেলতে হবে শেষ ম্যাচ।
সব মিলিয়ে সূচি শুরু থেকেই ভারতকে এগিয়ে রাখছে ফাইনালের দৌড়ে।
এক নজরে সুপার ফোরের সূচি-
| তারিখ | প্রতিপক্ষ | ভেন্যু | সময় (বাংলাদেশ) |
| ২০ সেপ্টেম্বর | বাংলাদেশ-শ্রীলঙ্কা | দুবাই | সাড়ে ৮টা |
| ২১ সেপ্টেম্বর | ভারত-পাকিস্তান | দুবাই | সাড়ে ৮টা |
| ২৩ সেপ্টেম্বর | পাকিস্তান-শ্রীলঙ্কা | আবুধাবি | সাড়ে ৮টা |
| ২৪ সেপ্টেম্বর | বাংলাদেশ-ভারত | দুবাই | সাড়ে ৮টা |
| ২৫ সেপ্টেম্বর | বাংলাদেশ-পাকিস্তান | দুবাই | সাড়ে ৮টা |
| ২৬ সেপ্টেম্বর | ভারত-শ্রীলঙ্কা | দুবাই | সাড়ে ৮টা |
| ২৮ সেপ্টেম্বর | ফাইনাল | দুবাই | সাড়ে ৮টা |
কীওয়ার্ডস:এশিয়া কাপ সুপার ফোর,ভারত বনাম পাকিস্তান,বাংলাদেশ ক্রিকেট,শ্রীলঙ্কা দল