শ্রীলঙ্কার জয়ে সুপার ফোরে বাংলাদেশ, বিদায় নিল আফগানিস্তান

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৫-০৯-১৮ ২৩:৩৬:৩৩
image

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নিল শ্রীলঙ্কা। লংকানদের এই জয়ে আফগানদের স্বপ্ন ভাঙলেও খুলে গেল বাংলাদেশের দরজা। ফলে বি গ্রুপ থেকে সুপার ফোরে জায়গা করে নিল শ্রীলঙ্কা ও বাংলাদেশ। বাদ পড়ল আফগানিস্তান ও হংকং।
শ্রীলঙ্কা তিন ম্যাচে টানা তিন জয় তুলে নিয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েছে। অন্যদিকে বাংলাদেশ দুই জয়ে ৪ পয়েন্ট পেয়ে রানার্সআপ হিসেবে সুপার ফোর নিশ্চিত করেছে। আফগানিস্তান হংকংয়ের বিপক্ষে জয় পেলেও বাংলাদেশ ও শ্রীলঙ্কার কাছে হেরে ছিটকে যায় টুর্নামেন্ট থেকে। আর হংকং এক ম্যাচেও জয়ের দেখা পায়নি।
এই ফলাফলে আসরের ১৭তম সংস্করণে টাইগাররা আরেক ধাপ এগিয়ে গেল, যা সমর্থকদের নতুন করে স্বপ্ন দেখাচ্ছে।

কীওয়ার্ডস: এশিয়া কাপ,বাংলাদেশ ক্রিকেট,সুপার ফোর,শ্রীলঙ্কা জয়,আফগানিস্তান বিদায়