চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের অভিযানে ১০ গ্রাম হেরোইন ও ৩ কেজি ১০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার হয়েছেন। ্এর মধ্যে দু’জনকে ভ্রাম্যমাণ আদালতে ২ মাসের কারদন্ড দেয়া হয়েছে। একজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ শহরের রামকৃষ্টপুর মহল্লার তাইফুর রহমানের ছেলে মাসুদ রানা(৩৩),একই এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুর রহিম(৩৫) ও শিবগঞ্জের রসুনচক সাতরশিয়া গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে নাজমুল হক (৫৫)।
বৃহস্পতিবার(১৮ সেপ্টেম্বর) বিকাল ও দুপুরে দুই পৃথক অভিযানে ওই তিনজন গ্রেপ্তার হন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সূত্র জানায়,বিকাল ৫টায় নিজ বাড়ির এলাকা থেকে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার হন নাজমুল হক। এর আগে দুপুর ১২টায় সদর উপজেলা থেকে ২০ গ্রাম গাঁজা ও হেরোইনসহ গ্রেপ্তার হন মাসুদ রানা ও রহিম।
রাত সাড়ে ৯টায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল কায়েস জানান, গ্রেপ্তার মাসুদ রানা ও রহিমকে এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট অনুজ চন্দ ভ্রাম্যমাণ আদালতে ২ মাস করে কারাদন্ড ও ১০০ টাকা করে অর্থদন্ডে দন্ডিত করেন। অপরদিকে নাজমুলের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।