জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে তিন দিনের কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দেশের সাত বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় নেতারা প্রতিটি মহানগরে নেতৃত্ব দেবেন বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বরিশালে থাকবেন নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, রংপুরে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, চট্টগ্রামে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সিলেটে ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ, রাজশাহীতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, ময়মনসিংহে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং খুলনায় অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ নেতৃত্ব দেবেন।
আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, সবার জন্য সমান রাজনৈতিক সুযোগ নিশ্চিত, জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতেই এই কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত। এ কর্মসূচির ধারাবাহিকতায় আগামী ২৬ সেপ্টেম্বর জেলা ও উপজেলা পর্যায়েও বিক্ষোভ মিছিল হবে।
কীওয়ার্ডস:
জামায়াত বিক্ষোভ, পাঁচ দফা দাবি, জাতীয় নির্বাচন, বিভাগীয় শহর কর্মসূচি, বাংলাদেশ রাজনীতি