রাজধানীতে আজ ‘শান্তি সমাবেশ’ করবে আওয়ামী লীগ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৮-২৫ ১০:০৮:৩১
image

আজ শুক্রবার (২৫শে আগস্ট) রাজধানীতে ‘শান্তি সমাবেশ’ করবে আওয়ামী লীগ। বেলা তিনটায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হবে।
গতকাল বৃহস্পতিবার রাতে দলটির পক্ষ থেকে গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এই সমাবেশের কর্মসূচির কথা জানানো হয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এই সমাবেশ ডেকেছে। এতে আওয়ামী লীগ ও যুবলীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
আওয়ামী লীগ নেতারা বলছেন, তাঁরা ‘সন্ত্রাস ও নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে এই সমাবেশ করবেন। বিরোধীরা যাতে কোনো বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেজন্য এই সমাবেশ ডাকা হয়েছে।