বাংলাদেশের নির্বাচন ঘিরে দ্বিধায় ভারত: অপেক্ষা নাকি সক্রিয় পদক্ষেপ?

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৯-১৮ ১০:১৬:০২
image

বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে দিল্লিতে আলোচনা জোরালো হচ্ছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা ভারতে অবস্থান করায় পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার আয়োজিত এক আলোচনায় ভারতের সাবেক আমলা জহর সরকার বলেন, দিল্লির এখন ধৈর্য ধরে অপেক্ষা করা উচিত এবং ভোটের ফলাফলের ওপর ভিত্তি করে পরবর্তী নীতি নির্ধারণ করা প্রয়োজন।
তবে সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা সতর্ক করে বলেন, ভুল সরকার ক্ষমতায় এলে ভারতের নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ হুমকির মুখে পড়তে পারে। এদিকে গবেষক শ্রীরাধা দত্ত মনে করছেন, বাস্তব পরিস্থিতিতে আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচন হওয়ার সম্ভাবনাই বেশি। জামায়াতের পুনরুত্থান এবং নতুন ইমেজ নিয়েও দিল্লিতে বিতর্ক চলছে।
সব মিলিয়ে বাংলাদেশে আগামী নির্বাচনের ফলাফল ভারতের জন্য যেমন কূটনৈতিক পরীক্ষার, তেমনি নিরাপত্তাজনিত চ্যালেঞ্জেরও ইঙ্গিত দিচ্ছে।

কীওয়ার্ডস:
বাংলাদেশ নির্বাচন, ভারতীয় দৃষ্টিভঙ্গি, শেখ হাসিনা, জামায়াত বাংলাদেশ, হর্ষবর্ধন শ্রিংলা