চাঁপাইনবাবগঞ্জের নাচোলে খালাতো বোন দুই শিশু শিক্ষার্থী ধর্ষণে অভিযুক্তের আদালতে দোষ স্বীকার,কারাগারে

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৯-১৭ ১৯:৫৪:১৩
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায়  ১১ এবং   ১০ বছর বয়সী তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আপন দুই খালাাতো বোনকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার নুরুল হক ওরফে ভদু(৫০)  আদালতে দোষ স্বীকার করেছেন। তিনি নাচোলের ভেরেন্ডী গ্রামের দোস মোহম্মদের ছেলে। গত মঙ্গলবার(১৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার(১৭ সেপ্টেম্বর) বিকালে তাঁকে  সংশ্লিস্ট জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হয়।  আদালত জিজ্ঞাসবাদ শেষে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অপরদিকে বুধবার বিকাল ৪টায় আদালতে ধর্ষণের শিকার দুই শিশুর ২২  ধারায় জবানবন্দী রেকর্ড করা হয়েছে। আদালত শিশু দু’জনকে তাঁদের মা ও খালার (মামলার বাদী) হেফজতে দিয়েছেন।  এর আগে দুপুরে জেলা হাসপাতালে শিশু দু’জনের মেডিক্যাল  পরীক্ষা সম্পন্ন হয়। এ ঘটনায় দায়ের মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও নাচোল থানার উপ-পরিদর্শক(এসআই) দেলায়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
নাচোল থানার অফিসার ইনচার্জ(ওসি) মনিরুল ইসলাম বলেন,,গত রোববার(১৪সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ছোট মেয়েটি নিজের বাড়িতে একই বিছানায় বড়বোনকে নিয়ে ঘুমিয়ে থাকা অবস্থায় ধর্ষণের শিকার হয় দু’বোন। ছোট মেয়েটির মা ঢাকায় থাকে। তিনি গার্মেন্টস কর্মী। বড় মেয়েটির মা মারা গেছে। চাকুরীর কারণে ছোট মেয়েটির মা বোনের মেয়েকে নিজের বাড়িতে নিজ মেয়ের সাথে রেখে ঢাকা যাবার পর ঘটনাটি ঘটে। জানালার ইট সরিয়ে ঘরে প্রবেশ করে দু’বোনকে ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে ভদু। পরদিন গত সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঘটনাটি জানাজানি হয়। রাতে ছোট মেয়েটির মা ঢাকা থেকে নাচোল আসেন। গত মঙ্গলবার(১৬ সেপ্টেম্বর) দুপুরে তিনি থানায় হাজির হয়ে নিজ মেয়ে ও বোনের মেয়েকে ধর্ষণের অভিযোগ করেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাবার পর মঙ্গলবার বিকেলে পুলিশ  নারী ও শিশু নির্যাতণ দমন আইনে ধর্ষণ মামলা রেকর্ড করে।