নদী কুলে কাঁশ ফুলে
এলোকেশী এলে ভুলে
মাতাল হাওয়া কেবল যাওয়া
এলোকেশীর কালো চুলে।
বনে বনে মনে মনে
ঘুরে ঘুরে ঘুরছি কেবল
কার সনে?
শ্যামের সনে,আপন মনে।
লাজুক হাওয়া পাগলে পাওয়া
ছুঁয়ে গেলে মন যে জুড়ায়
কথা কথা শুধু কথা
শ্যামের সনে কথা ফুরায়।
শীতল হাওয়া ছুঁয়ে যাওয়া
চোখের কোণে মায়া ছুঁয়ায়
চোখে চোখে চোখের ভাষা
দেখ কেমন মায়া জাগায়!
সর্বনাশী হালকা হাওয়া
ফুলে ফুলে ছুঁয়ে যাওয়া
ফুলেরগন্ধের চুমে
চোখ জড়ালো ঘুমে।
থাকিস জেগে বাদল হাওয়া
কেবলি তোর আসা যাওয়া
শ্যামের পরশ পেয়ে
সবকিছু যাস ভুলে।
আর কতো তুই বইবি হাওয়া?
শ্যামের মনে শুধুই মায়া
বুঝবি কতো দিনে?
জড়িয়ে যাবে ঋণে।।