ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নরসিংদীর শিবপুরে ৭ জন নিহত

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৮-২৫ ০৯:৩৮:২৩
image

ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুরে ৭ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে শিবপুরের ঘাসিরদিয়া এলাকায় এই ঘটনা ঘটে। এসময় আহত হয় আরও ৪ জন। 
ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ জানায়, সাভার থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস সিলেট যাওয়ার পথে শিবপুরের ঘাসিরদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। 
এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়।  আহত অবস্থায় ৬ জনকে নরসিংদী জেলা হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যায় আরও ২ জন। আহত বাকি ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ট্রাক চালককে আটক করেছে।