চাঁপাইনবাবঞ্জে র‌্যাবের হাতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ৪ বছর পর গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৯-১৭ ০৮:৫৮:২৬
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র‌্যাবের অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিলন বাবুর ওরফে মিলন মিয়া(৩০) নামে এক যুবক  গ্রেপ্তার হয়েছেন। মামলা দায়েরের ৪ বছর পর তিনি গ্রেপ্তার হলেন। র‌্যাব জানায়, ২০২১ সালে মামলা দায়েরের পর পলাতক অবস্থাতেই ২০২৫ সালে তিনি সাজাপ্রাপ্ত হন।  মিলন শিবগঞ্জের যুক্ত রাধাকান্তপুর গ্রামের আব্দদুস সাত্তারের ছেলে। গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৫টার দিকে তক্তিপুর ব্রীজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে (বুধবার,১৭ সেপ্টেম্বর) র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মিলনের বিরুদ্ধে ২০২১ সালে শিবগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের হয়। মামলার পর তিনি বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকেন। ২০২৫ সালের  ২৮ এপ্রিল তিনি পলাতক থাকা অবস্থাতেই ওই মামলার বিচারকার্য সম্পন্ন হয়।  আদালত তাঁকে যাবজ্জীবন কারাদন্ড, সেইসাথে ৫হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও  ৬ মাস কারাদন্ডের আদেশ দেন। তাঁ বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি হয়।
এরপর বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সাথে র‌্যাবও তাঁকে গ্র্প্তোরে নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ ব্যাটালিয়নের মানিকগঞ্জ ক্যাম্পের সাথে যৌথ অভিযানে মঙ্গলবার গোপন খবরের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা  হয়। র‌্যাব আরও জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মিলনকে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।