অ র্চ না মা লা কা র

  • বড়ো
  • ২০২৫-০৯-১৬ ২৩:০৯:৪৮
image

চুপচাপ থাকলে সবাই বড়ো বোকা ভাবে
জোর করে কেউ ঘাড়ে তখন বোঝা হয়ে চাপে।

আসলেই কী বাজে কথায় কষ্ট বাড়ে মনে
বুদ্ধিমানের সময় নষ্ট ভাবলে নিরজনে।

আগাছার বাড় একটু বেশি আলতো বায়ে পড়ে
জ্ঞানী থাকে উচ্চশিরে নাহি নড়েচড়ে।

মাকাল সে মাছ বড়ো জাতের কাদা-জলে থাকে
সদায় থাকে চিকনচাকন কাদা নাহি মাখে।

সংসারেতে বড়ো যে জন দায়িত্ব কাঁধে তার
ছোটোখাটো বিষয় হলে মানে না কভু হার।