ভাদরে বৃষ্টি, গরমে অতুষ্টি ;
অপুষ্টিতে ভুগছে অনাহারী শিশুটি।
ও, সে শিশুরা তো গাজাবাসীর!
দেখে যাক সবাই, মারণাস্ত্র মেলায় ব্যস্ত বিশ্বের অধিকাংশ দেশ; তাতে কোথায় যুদ্ধ, কোথায় ড্রোন ফেলাল ইসরায়েল---তোয়াক্কা নেই কারোর!
অস্ত্র মেলায় দরখাস্ত নামঞ্জুর ইসরায়েলের ;
তাতে কী? ইচ্ছে হলেই যে কোন দেশে---হামাস হোক, সন্ত্রাসী হোক; বিমান হামলা, বোমা হামলায় অনায়াস মারা যাবে মধ্যপ্রাচ্যের দেশে-দেশে!
প্রাচ্যে ভাদর বৃষ্টিতে খুব উপভোগ্য নয়; নেপাল-গোপাল, বাংলা-লঙ্কা; কেউই আজ সুখে নেই!
ভাসুর যখন অসুর হয়; মঙ্গলা তখন কাহার হয়?
দেশে-দেশে যুদ্ধ বাঁধিয়ে দখলের পাঁয়তারা; অস্ত্রব্যবসার মরণ ফাঁদ কেবল মার্কিনী কাপড়ে; রাশান চাদরে আবৃত নয়; ও-যে মঙ্গলীয় মারফতির কাফনও চলে আগে-আগে!
মানুষের শান্তি নেই, মুক্তি নেই শরণার্থীদের! ভূমি ছেড়ে মুসাফির হয়ে; দেশে-দেশে মানবতার বিবেক হয়ে--- তামাটে, পাংশুটে মুখগুলো না খেতেখেতে প্রতিদিন মৃত্যুবরণ করলে কারই-বা কী আসে যায়?!
এদের কাছে রোদ, বৃষ্টি, ঝড়, শীত,গরম একই..!