চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে ১ বছরের সাজায় ৩ বছর যাবৎ পলাতক ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৯-১৬ ২১:৩৮:৩৪
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মো: শুভ(৩৫) নামে এক যুবক গ্রেপ্তার হয়েছেন। তিনি শিবগঞ্জের বিশ^নাথপুর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। গত সোমবার(১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ধোবড়া বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার(১৬ সেপ্টেম্বর) সকালে র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,  গোপন সংবাদেও ভিত্তিতে র‌্যাব-৪ ব্যাটালিয়ন মানিকগঞ্জের সাথে যৌথ অভিযানে শুভ গ্রেপ্তার হয়।
র‌্যাব আরও জানায়, ২০২২ সালে ইয়াবাসহ গ্রেপ্তার হন শুভ। তার  নামে শিবগঞ্জ থানায় মামলা হয়। মামলায় জামিন নিয়ে দেশের বিভিন্ন স্থানে  বিভিন্ন ছদ্মবেশে পালিয়ে থাকেন শুভ। তাঁর অনুপস্থিতিতেই বিচার শেষ হয়। তাঁর নামে জারি হয় সাজা পরোয়ানা। এরপর তাঁকে গ্রেপ্তারে বিভিন আইন প্রয়োগকারী সংস্থা অভিযান শুরু করে।  এ অবস্থায় ছায়া তদন্তের পর র‌্যাবও  তাঁকে গ্রেপ্তারে নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় সোমবার গ্রেপ্তার হন শুভ। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।