চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিজিবির অভিযানে ৩ কেজি ৭ শত গ্রাম গাঁজাসহ মিজানুর রহমান((২৫) নামে এক যুবক গ্রেপ্তার হয়েছেন। তিনি শিবগঞ্জের ভবানীপুর উমরপুর গ্রামের সেতাবুর রহমানের ছেলে। অভিযানে জব্দ হয়েছে একটি ব্যাটারিচালিত ভ্যান। মিজানুরের বিরুদ্ধে চোরাচালানে জড়িত থাকার অভিযোগ করেছে বিজিবি।
মঙ্গলবার (১৬ সপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের(৫৯বিজিবি) পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল সোয়া ৬টার দিকে সোনামসজিদ বিওপির একটি টহলদল মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৮৪/২ এস হতে আনমানিক ৬ কিলোমিটার বাংলাদেশের ভেতওে কানসাট এলাকায় একটি সেতুর উপর অভিযান চালায়। অভিযানে গাঁজা ও ভ্যানসহ গ্রেপ্তার হন মিজানুর।
৫৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, মিজানুরের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।