চাঁপাইনবাবগঞ্জের নাচোল শিশু শিক্ষার্থী দুই খালাতো বোনকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৯-১৬ ১৯:৩৬:৪৮
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায়  ১১ এবং   ১০ বছর বয়সী তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আপন দুই খালাাতো বোনকে ধর্ষণের অভিযোগে নুরুল হক ওরফে ভদু(৫০) নামে এক বাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নাচোলের ভেরেন্ডী গ্রামের দোস মোহম্মদের ছেলে। মঙ্গলবার(১৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ ঘটনাটি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত রোববার(১৪সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ছোট মেয়েটি নিজের বাড়িতে একই বিছানায় বড়বোনকে নিয়ে ঘুমিয়ে থাকা অবস্থায় ধর্ষণের শিকার হয় দু’বোন। ছোট মেয়েটির মা ঢাকায় থাকে। তিনি গার্মেন্টস কর্মী। বড় মেয়েটির মা মারা গেছে। চাকুরীর কারণে ছোট মেয়েটির মা বোনের মেয়েকে নিজের বাড়িতে নিজ মেয়ের সাথে রেখে ঢাকা যাবার পর ঘটনাটি ঘটে। জানালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে দু’বোনকে ধর্ষণ করে ভদু। পরদিন গত সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঘটনাটি জানাজানি হয়। রাতে ছোট মেয়েটির মা ঢাকা থেকে নাচোল আসেন। মঙ্গলবার দুপুরে তিনি থানায় হাজির হয়ে নিজ মেয়ে ও বোনের মেয়েকে ধর্ষণের অভিযোগ করেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাবার পর বিকেলে পুলিশ  নারী ও শিশু নির্যাতণ দমন আইনে ধর্ষণ মামলা রেকর্ড করে।
 নাচোল থানার অফিসার ইনচার্জ(ওসি) মনিরুল ইসলাম বলেন, মামলার তদন্ত শুরু হয়েছে।  মেয়ে দুটির মেডিক্যাল টেষ্ট ও ২২ ধারায় আদালতে জবানবন্দী রেকর্ডের বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।