মহেশখালীতে পুলিশের পৃথক দুই অভিযানে হত্যা মামলার আসামি গ্রেপ্তার,৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৫-০৯-১৬ ১৯:৩৩:৪০
image

মহেশখালী কক্সবাজার ১৬ সেপ্টেম্বর ২০২৫ ই
মহেশখালীতে পুলিশের টহল টীমের সশস্ত্র হামলায় জড়িত সন্ত্রাসী একাধিক মামলার পলাতক আসামী  আবু সৈয়দ ও শহীদ তানবীর সিদ্দিকীর চাচা তোফায়েল হত্যা মামলার আসামী বায়তুল্লাহসহ তিন জনকে গ্রেপ্তার ও ৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে মহেশখালী থানা পুলিশ। 
মহেশখালী থানা পুলিশের একটি চৌকস টিম  গোপন সংবাদের সূত্রেধরে বান্দরবান পাবর্ত্য জেলাধীন লামা উপজেলা এলাকায় ১৬ সেপ্টেম্বর গভীর রাতে বিশেষ 
অভিযান পরিচালনা করে।
এই সময় গত ১১ সেপ্টেম্বর মহেশখালী থানা পুলিশের টহল টীমের উপর সশস্ত্র হামলার ঘটনা ও একাধিক মামলার এজাহারনামীয় পলাতক আসামী কালারমারছড়া ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের ইউনুস খালী এলাকার আলী মিয়ার পুত্র আবু সৈয়দ (২৫) কে গ্রেপ্তার করে সক্ষম হয়েছে। 
পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী আবু সৈয়দ (২৫) জানায় যে, সে বিভিন্ন ধরণের অপরাধমূলক কর্মকান্ডের সহিত জড়িত আছে এবং তার কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে বলে স্বীকার করে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী আবু সৈয়দ (২৫) কে নিয়ে মহেশখালী থানাধীন কালারমারছড়া ইউপিস্থ ইউনুসখালী এলাকায় তার নিজ বসত বাড়ীতে বিশেষ অভিযান পরিচালনা করে।
আসামী আবু সৈয়দ (২৫) এর দেখানো ও শনাক্ত মতে  ০১ (এক) টি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র একনালা বন্দুক, ০২ (দুইটি) টি এলজি ও ০৩ (তিন) টি কাতুর্জ উদ্ধার করতে সক্ষম হয়েছে।
গত ১১ সেপ্টেম্বর গভীর  রাতে মহেশখালী থানা পুলিশের একটি টহল টিম মহেশখালী থানা এলাকায় রাত্রিকালীন টহল ডিউটি করাকালে কালারমারছড়া ইউপিস্থ আফজলিয়া পাড়া এলাকা হতে কোহেলিয়া নদীর ব্রীজের ঢালে পৌঁছালে গ্রেপ্তারকৃত  আসামী আবু সৈয়দ (২৫) এর নেতৃত্বে ২০/২৫ জন সশস্ত্র ডাকাত পুলিশ টহল গাড়ী লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়ে।
সশস্ত্র ডাকাতাদের ছুঁড়া গুলিতে টহল টিমের এএসআই/সেলিম মিয়া এর ডান হাঁটুর নিচের অংশে, কনস্টেবল সোহেল রানা এর দুই হাতের কব্জিতে এবং কনস্টেবল মাসুদ এর বাম হাতের কনুইয়ে গুরুত্বর জখম প্রাপ্ত হয়।
এ সংক্রান্তে মহেশখালী থানায় একটি মামলা রুজু হয় এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান কার্যক্রম চলমান থাকে।
তারই ধারাবাহিকতায় আসামী আবু সৈয়দ (২৫) কে বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলা থেকে মহেশখালী থানা পুলিশের একটি চৌকস টিম তাকে গ্রেপ্তার করে।
অপরদিকে পৃথক অভিযানে  মহেশখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মঞ্জুরুল হকের নেতৃত্বে কালারমারছড়া অভিযান চালিয়ে জুলাই যোদ্ধা শহীদ তানবীর সিদ্দিকীর চাচা তোফায়েল হত্যা মামলার এজাহার নামীয় আসামী বায়তুল্লাহসহ দুই জনকে গ্রেপ্তার করে,পরে বায়তুল্লাহ স্বীকার উক্তি মতে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে। 
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন - গ্রেপ্তারকৃত 
আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।