চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় পণ্যবাহী একটি ট্রাকের সাথে সংঘর্ষে আবুল কালাম আজাদ(২৭) নামে একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি জেলার গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের নয়াদিয়াড়ি গ্রামের সাদেক আলী বিষুর ছেলে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ফতেপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ফতেপুর গ্রামের নিকট চাঁপাইনবাবগঞ্জ থেকে গোমস্তাপুরগামী সড়কে ঘটনাটি ঘটে। পুলিশ,পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের দিক থেকে মোটরসাইকেলযোগে গোমস্তাপুর যাবার পথে একটি রিক্সাভ্যানকে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল চালক আবুল কালম আজাদ। সূত্রগুলো আরও জানায়, আবুল কালম আজাদ ঢাকায় একটি গার্মেন্টসে কর্মরত ছিলেন। তিনি এক নিকটাত্মীয়ের জানাযায় অংশ নিতে ঢাকা থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে দূর্ঘটনার কবলে পড়ে নিজেই মারা যান। গত আগষ্ট মাসের ৬ তারিখে তিনি বিয়ে করেন।
ঘটনার পরপরই ট্রাক (নং- ঢাকা মেট্রো-ট-২০-৩৬৫) ফেলে চালক ও সহকারী পালিয়ে যায়।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওিসি) মনিুরল ইসলাম বলেন, পুলিশ ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার ও ট্রাকটি আটক করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীণ।