নিসচা উপদেষ্টা জাহাঙ্গীর আলম সড়ক দুর্ঘটনায় আহত।

  • খান মহিদুল ইসলাম, ডুমুরিয়া
  • ২০২৫-০৯-১৫ ১৫:২৬:৫৫
image

জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার সম্মানিত উপদেষ্টা,দৈনিক যায়যায়দিন এর খুলনা প্রতিনিধি ডুমুরিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।
১৩-৯-২৫ শনিবার দিবাগত রাতে ডুমুরিয়া প্রেসক্লাব থেকে খুলনার বাড়ি ফেরার পথে খুলনা নিরালা মোড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি আহত হন। তার  সঙ্গী ছিলেন ছিলেন ডুমুরিয়া প্রেসক্লাবের অফিস সহায়ক বাঁধন মন্ডল,  বাধন মন্ডলের অবস্থাও গুরুতর।
এলাকাবাসী  তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়ার পর প্রয়োজনীয় চিকিৎসা শেষে বর্তমানে খুলনার বাড়িতে বিশ্রামে রয়েছেন।
তাদের আশু সুস্থতা কামনা করেছেন নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখা পরিবার।