মা হ বু ব আ ল ম

  • বাবা তুমি সবার সেরা
  • ২০২৫-০৯-১৫ ১৪:২৬:২১
image

বৃক্ষ তুমি মহীরুহ, ছায়া দাও স্নেহের,
তোমার বুকে লুকিয়ে পাই শান্তির প্রহরের।
ঝড় এলে আঁকড়ে ধরি তোমার শক্ত হাত,
তুমি হলে জীবনভর নির্ভরতার প্রভাত।

তুমি আমার পথের প্রদীপ, রাতের দিশারি,
তোমার চরণছায়ায় ফোটে স্বপ্নের কুসুমভারি।
তোমার ত্যাগে গড়া আমার প্রতিটি সুখের গান,
তুমি না থাকলে ভেঙে যেত জীবনবসান।

ক্লান্ত হলে তুমি দাও উৎসর্গের হাসি,
তোমার শ্রমে গড়ে ওঠে জীবনের আভাসি।
তুমি আমার প্রাণে জাগাও অনন্ত সুর,
তুমি ছাড়া আঁধারে আমি হারাই পথের দূর।

রোদে-ঝড়ে পাহাড়সম দাঁড়াও অক্লান্ত,
তোমার ভালোবাসায় পাই আকাশের শান্ত।
তুমি হলে নদী, বয়ে যাও নিরবধি,
তোমার স্রোতে বাঁচে প্রাণ, পাই অনন্ত গতি।

বাবা, তুমি মহাকাব্য, হৃদয়ে অম্লান,
তোমার ভালোবাসায় জ্বলে চিরন্তন প্রাণ।
তুমি সবার সেরা, তুমি আকাশ নীল,
তোমার গানেই জাগে প্রাণে বসন্তের খেল।

যতদিন আছে প্রাণ, ততদিন থাকবে তুমি,
তুমি আমার স্বপ্নের আকাশ, নিরবধি ভূমি।
তোমার ছায়ায় খুঁজে পাই মুক্তির ঠিকানা,
তুমি ছাড়া এ জীবন শুধু শূন্যের খেলা।

হে আমার বাবা, তুমি অনন্ত আলো,
তোমার পথ দেখানোয় মুছে যায় সব কালো।
তুমি আমার দোয়া, তুমি আমার ধ্রুবতারা,
তোমার আলোয় ফুটে ওঠে ভোরের রঙধারা।