পিআর পদ্ধতিতে নির্বাচন দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৯-১৫ ১৪:১১:৫২
image

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষণা দিয়েছে, আসন্ন জাতীয় নির্বাচন 'পিআর' (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে না হলে তারা কঠোর আন্দোলনে নামবে। পাশাপাশি দলটি জাতীয় সনদসহ পাঁচ দফা দাবিতে আন্দোলন জোরদারের পরিকল্পনা করেছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
তিনি জানান, ১৮ সেপ্টেম্বর ঢাকা মহানগরে, ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর সারাদেশে বিক্ষোভ মিছিল আয়োজন করবে জামায়াত।
মোহাম্মদ তাহের বলেন, "জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা না হলে গণঅভ্যুত্থান ভেস্তে যাওয়ার শঙ্কা রয়েছে।" একই দাবিতে অন্য রাজনৈতিক দলগুলিও আন্দোলনে নামতে পারে বলে তিনি ইঙ্গিত দেন। তবে এটিকে আপাতত যুগপৎ আন্দোলন হিসেবে আখ্যা দিতে রাজি নন তিনি।
তিনি আরও জানান, জুলাইয়ের চেতনায় বিশ্বাসী দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে ভবিষ্যতের যৌথ কর্মসূচি নির্ধারণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

কীওয়ার্ডস:
জামায়াত বিক্ষোভ, পিআর পদ্ধতি নির্বাচন, জাতীয় সনদ, গণঅভ্যুত্থান, রাজনৈতিক আন্দোলন