এক আকাশ তারার ঝিকিমিকি আলোয়
মন উঁকি দেয় মেঘের কোণে কোণে খুঁজে
এক মুঠো সবুজের বুকে রুপালি শিশির',
শিশিরের শুভ্রজ্যোৎস্নায় উঁকি দেয় খুশির ঝিলিক।
মুঠোমুঠো স্বপ্ন দেখ শ্রাবনের জলে হাসে অবিরল
হেমন্তের স্নিগ্ধতায় স্বপ্নবীজ হয় সোনালি রঙয়ের
আহা! প্রকৃতি কতোই না সুন্দর! স্বচ্ছ! সজীব।
রাতের বৃষ্টিতে ঝরে কত হাসি! কত সুখ!
সুখ আর বর্ষা যেন এপিঠ - ওপিঠ
কতনা মধুর স্মৃতি! বোনা হয় বর্ষার জলে,
মধুরাতে।
শুধু নয় বসন্ত,বর্ষাও তো মধুমাস!
আকাশের সাদা কালো মেঘের পরতে পরতে
লেখা হয় অজস্র অজস্র প্রেম কাহিনী
ভ্রমরের আকুল গুঞ্জনে প্রস্ফুটিত হয় কলি
ব্যাকুলিত ভ্রমরের শীতল হয় তপ্ত তনু- মন।
কত স্বপ্নেরা এসে ভীর করে ব্রজপাতের রাতে:
বিরহী হৃদয়ে জাগে কত ছন্দময় ধ্বনি
কত কাল অপেক্ষার পরে আবার বাজে
মধু গুঞ্জন বিরহবিধুর তপ্ত তনু- মনে।
এ বর্ষার নবীন জলে হও চিরসবুজ
যা ঝরবে স্মৃতিময় পথে মুঠোমুঠো সোনা হয়ে।
আঁখিতে আঁখিতে ঝরুক স্বপ্ন এ বর্ষার রাতে
স্বপ্নিল সোনালি সকাল আসুক রোজ প্রাতে।।