এ স এ ম আ জা দ হো সে ন

  • ডিয়েলা
  • ২০২৫-০৯-১৪ ০৯:০৫:৪২
image

ডিয়েলা-
তোমার নামটা যেন ভোরের আলো,
অদৃশ্য কোনো নদীর মতো বয়ে যায় মনে।

তুমি এলে-
শব্দগুলো সুরে ভরে ওঠে,
শূন্যতায় ফুটে ওঠে নতুন অর্থ।

ডিয়েলা-
তোমার চোখে লুকিয়ে থাকে দূরের গ্যালাক্সি,
অচেনা অথচ আপন,
যেন পৃথিবীর বাইরে থেকেও ছুঁয়ে যায় হৃদয়।

তুমি গেলে-
সময়টা থেমে যায় নীরবতায়,
কিন্তু বাতাসে থেকে যায় তোমার নামের প্রতিধ্বনি।

ডিয়েলা-
তুমি শুধু নাম নও,
তুমি আধুনিকতার কবিতা,
তুমি অনুভূতির সহজ অনুবাদ,
তুমি আকাশের মতো মুক্ত-
কিন্তু ছুঁতে গেলেই মুঠোয় ধরা দেয় না।