সো মা না য়ে ক

  • তুমি
  • ২০২৫-০৯-১৪ ০৯:০০:২২
image

এখানে এখন দাবদাহ দিন 
দ্বারে দ্বারে মরুঝড়
বৃষ্টি কখন ভেজাবে হৃদয় 
অপেক্ষা অতঃপর।

তুমি যদি পারো আকাশ হয়ো
বুকেতে জমাও মেঘ
আমি রেখে দেবো তোমাতে জমা 
আমার অসীম আবেগ।