সা ফি না জ সু ল তা না

  • বলতেই থাকবি
  • ২০২৫-০৯-১৩ ১৫:৩৮:৫১
image

চোখ খুলে কয়েক সেকেন্ড পর আবার চোখ বন্ধ করলাম আমি। আমার মনে হলো আমি একটা গুরুত্বপূর্ণ স্বপ্ন দেখেছি। যাতে স্বপ্নটা ভুলে না যাই তাই চোখ বন্ধ করে মনে করি, কী দেখলাম।
দেখলাম আমার স্কুলের হারাধন স্যার। তিনি বিস্ময়ভরা চোখে আমার দিকে তাকিয়ে আছেন। একটু পর বললেন, 
-তোর কি হইছে রে? মাথা খারাপ হয়ে গেল নাকি? 
-আমি বললাম কেন স্যার। কি করলাম?
না তোকে দেখলাম তুই কাকে যেন জাপটে ধরে আছিস, নাকি কাতুকুতু দিচ্ছিস? চোখে আজকাল ভালো দেখিও না। 
-কি যে বলেন স্যার,কাতুকুতু দিব কেন। আমি তো জোর করছিলাম, কলমটা দিয়ে সই করার জন্য। একটু হাতাহাতি হইছে আরকি। এর বেশি কিছু না। 
-তুই এমন করবি কেন? এটা কি তোকে মানায়? 
-আপনি এটা বুঝবেন না স্যার। উনি তো আপনার মতো না। কেউ ওনাকে চায় না। 
-থাম। স্যারের ধমকে চমকে উঠি আমি। তোর কাণ্ডজ্ঞান লোপ পাইছে। আর কাণ্ডজ্ঞান না থাকলে একটা মানুষের কি থাকে বল?
-তাহলে কি করব স্যার? 
-Raise your voice. যা ঠিক তা বলতেই থাকবি। বলতেই থাকবি। কেন তোর দেশে গণতন্ত্র নাই, বিচার নাই। এখুনি এমন উল্টা পাল্টা কাজ করলে মানুষ তোকে আর কখনও মানবে না। তাহলে ভালো কিছু করবি কিভাবে? 
আমি চোখ খুলে জানালা দিয়ে বাইরে তাকাই। আমার মাথায় স্যারের কথাটা ঘুরতেই থাকে Raise your voice. Raise your voice.