শা মী ম পা র ভে জ

  • খুশির সীমা নাই
  • ২০২৫-০৯-১২ ২২:০৬:৪৭
image

চাঁদ উঠেছে চাঁদ উঠেছে 
শিক্ষা প্রতিষ্ঠানে উঠেছে চাঁদ 
এসো বন্ধুরা আনন্দে মাতি 
অন্য কাজ সব বাদ

কতো দিন হয়না দেখা 
হয়না আড্ডা এক সাথে
'করোনা' এতে দিয়েছে বাধা 
পারবোনা রাখতে হাত কাঁধে 

ধরবোনা হাত একে অপরের
পড়তে হবে মাস্ক নাকে 
থাকবো সবাই আসে আশে 
যেনো দূরত্ব বজায় থাকে 

তারপরও আবার হবে দেখা 
চোখে নাই যে নিদ 
এই খুশতে কাটছে সময় 
হচ্ছে মনে এসেছে ঈদ ।