রা শি দা তি থি

  • জলযাত্রা
  • ২০২৩-০৮-২৪ ২০:১৭:৩৪
image

ভেজা অভিমান  নিয়ে 
ঘুরে ফিরে আসি  আজো, 
দুপুরের হীরে রৌদ্র সরিয়ে
তোমার শরীরে বসে থাকে ছায়া কার!
জানালার পাশে উৎসুক কচি 
কোমল পাতারা উঁকি দিয়ে গেল বুঝি?
কস্তুরী রেণু বাতাসে বাতাসে
ঝিরঝির করে উড়ে ছায়াপথ ধরে।
নদী থেকে পথ চিনে 
এসেছ সবুজ ঘাসের হ্রদে একা
 মুখটা নামিয়ে দিলে টলটলে জলের স্তনে
উন্মুখ ছিলে, অধীর সময় কাঁপছে ঘাসের ঠোঁট
তরঙ্গ দোল, তরঙ্গ দিলো দোল
উতরোল,সাত- মোহনার সুর কাঁদে
ভাটিয়ালি প্রাণে, এমন জনম প্রিয়
 তোমাকে, তোমাকে ডাকি।