কুয়েটে খানজাহান আলী হলের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • কুয়েট প্রতিনিধি
  • ২০২৫-০৯-১০ ২০:১৩:০৮
image

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) খানজাহান আলী হলের
২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং ২০২৩ ও ২০২৪ ব্যাচের
শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। ১০ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায়
কুয়েটের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ
মাকসুদ হেলালী। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন খানজাহান আলী হলের প্রভোস্ট
প্রফেসর ড. মোঃ আব্দুল্লাহ ইলিয়াছ আক্তার। এসময় অতিথিবৃন্দ নবীন
শিক্ষার্থীদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নেন এবং অনুষ্ঠানের প্রধান অতিথি
বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী
বিদায়ী প্রকৌশলীদের সম্মাননা স্মারক প্রদান করেন। অনুষ্ঠানে খানজাহান আলী
হলের সহকারী প্রভোস্টসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও
শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।