শা হ নে ও য়া জ মি ঠু

  • নষ্টচাঁদ এবং শেষ উত্তর
  • ২০২৩-০৮-২৪ ২০:০৪:২৩
image

অন্যায়ের প্রতিবাদ শিখেছি, অপব্যাখ্যার বিরুদ্ধে
অধিকার ফিরে পেতে বজ্রমুঠির ব্যাবহার শিখেছি 
তোমার ষড়যন্ত্র চাষ দেখেইতো শেখা
এতো এইসবের স্রষ্টা তুমি
তুমি, তুমি, তুমি এবং শেষ প্রশ্নেও তুমি

তোমার স্বৈর আঘাতে জরাগ্রস্ত অসহন শরীর 
লক্ষ-কোটি সাহস ছুটছে ঠিকানার পথে, মরণরথে
এতো সব অগ্নিমূর্তি, আণবিক প্রশ্বাসের স্রষ্টা তুমি
তুমি, তুমি, তুমি এবং শেষ উত্তরেও তুমি

সীমানা কিংবা আঙিনার ফুল-ফলে পাখিদের সুখ নেই!
অবান্ধব হৃদয়ে অণুমাত্র দুখ নেই!
পেছনে সিন্ধু, সামনে বারুদ শাসন 
বলোনা স্বাধীনতা, তোমারও কি জানবার ইচ্ছে হয়?
কর্ত্যব্যে যা করার ছিল, ভালোবেসে যা দেবার ছিল
বিশ্বাসে যে নৈকট্য হওয়ার ছিল 
এতো এতো নষ্টচাঁদের ইচ্ছে মতো কি করে সব ভ্রষ্ট  হয়!!

নষ্টচাঁদ,
তোমাকে এবার নিংড়ানো আশীর্বাদবাণে বলছি
আগুন খেলা ছেড়ে প্রেম নিক্ষেপ কর
শরৎসমূদ্রের সুখবিলাস পাবে
উদার আকাশ, নদির রুপালী ঢেউ, বকবিমান আরও
কাশফুলের হাজার অনুষঙ্গী অনুরাগী হবে যার
সে তুমি এবং তুমি
অবশেষ, জীবন পথের এক নতুন আবিষ্কার! প্রিয় তুমি