চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে মাদক মামলায় ২ বছরের সাজাসহ ১১ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৯-১০ ১৯:০৩:১২
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ শহরে র‌্যাবের অভিযানে একটি মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত সহ মাদক ও বিভিন্ন অভিযোগে দায়ের ১১ মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী সাদ্দাম হোসেন(৩২) নামে এক যুবক গ্রেপ্তার হয়েছেন। তিনি জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর নুনগোলা কেডিসিপাড়া এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। র‌্যাব জানায়, বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় মহানন্দা বাসস্ট্যান্ড এলাকা থেকে সাদ্দামকে গ্রেপ্তার করা হয়।
বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকসহ ১১ মামলার আসামী সাদ্দামকে ২০২২ সালের ২০ অক্টোবর গোমস্তাপুর থানায় দায়ের একটি মাদক মামলায়  ২ বছরের কারাদন্ড দেয় আদালত। এ সময় পলাতক থাকায় তাঁর নামে সাজা পরোয়ানা জারি হয়। এরপর  তাঁকে গ্রেপ্তারে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সাথে র‌্যাবও  তৎপরতা শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধরাবাহিকতায় গ্রেপ্তার হন সাদ্দাম। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।