ডাকসু নির্বাচনে সিসিটিভি ফুটেজ গায়েবের অভিযোগে শিবির প্রার্থীর ক্ষোভ

  • ডেস্ক রিপোর্ট
  • ২০২৫-০৯-০৯ ২৩:৪২:৫৬
image

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সিসিটিভি ফুটেজ ‘গায়েব’ করার অভিযোগ তুলেছেন ইসলামী ছাত্রশিবির প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এস এম ফরহাদ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।
ফরহাদ অভিযোগ করেন, বারবার দাবি সত্ত্বেও সিসিটিভি ফুটেজ সরবরাহ করা হয়নি। বরং দলীয় শিক্ষক ও কর্মকর্তাদের সহযোগিতায় ফুটেজ গায়েব করে দেওয়া হয়েছে। তিনি বলেন, “শুরুতেই ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছিলাম, কিন্তু এখন দেখা যাচ্ছে ফুটেজই উধাও হয়ে গেছে। এটি একটি পরিকল্পিত নাটক।”
এ অভিযোগকে কেন্দ্র করে আলোচনায় আসেন স্বতন্ত্র প্রার্থী আনিকা তাহসিন হাফসা। তিনি নিজের পোস্টে লিখেছেন, “ব্যালট পেপার নিয়ে মিথ্যা প্রপাগাণ্ডা ছড়ানো হচ্ছে। আমি নিজে ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। যদি রোকেয়া হলের চার হাজার ভোট প্রশ্নবিদ্ধ হয়, তাহলে আমি নিজেই কঠোর অবস্থান নেব।”
ডাকসু নির্বাচনকে ঘিরে এই অভিযোগে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। শিক্ষার্থীদের একাংশ বলছে, স্বচ্ছ নির্বাচনের জন্য সিসিটিভি ফুটেজ প্রকাশ জরুরি। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

কীওয়ার্ডস: ডাকসু নির্বাচন বিতর্ক,সিসিটিভি ফুটেজ গায়েব,শিবির প্রার্থীর অভিযোগ,আনিকা তাহসিন হাফসা,ঢাকা বিশ্ববিদ্যালয় ভোট