দাগনভূঞা(ফেনী)প্রতিনিধি
ফেনীর দাগনভূঞা উপজেলায় অর্থনৈতিক সচেতনতার জন্য বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় সিটি ব্যাংক পিএলসি বেকের বাজার আউটলেটের আয়োজনে আর্থিক সাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে উপজেলার দক্ষিণ নেয়াজপুর মকবুল আহম্মদ উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সিটি ব্যাংক বেকেরবাজার এজেন্টের প্রোপাইটর শফিকুর রহমান রাসেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাছিমপুর রোকেয়া হাফেজীয়া মাদ্রাসার সভাপতি আলহাজ্ব সিরাজ মিয়া, ফেনী মডেল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা দেলোয়ার হোসেন, দক্ষিণ নেয়াজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাঈন উদ্দিন চৌধুরী, দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী ইফতেখারুল আলম, সিটি ব্যাংক পিএলসির এরিয়া ম্যানেজার ইউনূস আলী প্রমুখ।
অনুষ্ঠানে এলাকায় শতাধিক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।