খানজাহান আলী থানার গিলাতলা থেকে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
- শেখ বদর উদ্দিন
-
২০২৩-০৮-২৪ ১৬:৩৫:৩৮
ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ কেএমপি এর খানজাহান আলী থানা পুলিশ ২৪ আগষ্ট রাত সোয়া ১ টায় খানজাহান আলী থানাধীন গিলাতলা দক্ষিন পালপাড়া থেকে ১ কেজি গাজা সহ ১ মাদক ব্যবসায়িকে আটক করেছে। আটককৃত ব্যক্তি গিলাতলা মধ্যপাড়ার মৃত খলিলুর রহমান এর পুত্র মোঃ নাঈম শেখ(২৫)। খানজাহান আলী থানার ওসি কামাল হোসেন খান বলেন গোপন সংবাদের ভিত্তিতে এ এস আই অয়ন তীর্থ পাইক, তুহিন মিয়া , সঙ্গীয় ফোর্স সহ উক্ত মাদক ব্যবসায়ীকে আটক করে , এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে । খানজাহান আলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে যার নং-১৫, তাং-২৪/০৮/২০২৩ ।